Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৬, ৩ অক্টোবর ২০২৫

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংস বিক্ষোভ, নিহত ৮

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংস বিক্ষোভ, নিহত ৮
ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা চার দিন ধরে সহিংস বিক্ষোভে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন।

বিক্ষোভের সূত্রপাত সোমবার, যখন মুজাফফরাবাদ ও আশপাশের শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। এরপর কর্তৃপক্ষ পুরো অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়, ফলে বাইরের বিশ্বের কাছে সঠিক চিত্র পৌঁছাচ্ছে না।

রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা গেছে, বুধবার মুজাফফরাবাদের একটি সেতুতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে এবং উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে।

বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন। কার্যত স্থবির হয়ে পড়েছে পুরো অঞ্চল।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বিক্ষোভ শান্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। একই সঙ্গে রাজনীতিবিদদের সমন্বয়ে পৃথক একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সরকার কাশ্মীরিদের সমস্যা সমাধানে আলোচনায় বসতে প্রস্তুত।

কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আলোচনার মাধ্যমেই সংকট সমাধান সম্ভব।

অন্যদিকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে, তারা রাজনৈতিক ও প্রশাসনিক শ্রেণির অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করছেন। নাগরিক অধিকার আন্দোলনের নেতা শওকত নওয়াজ মীর বলেন, আমরা যখন বলি হাসপাতালে ওষুধ নেই, তখন কর্তৃপক্ষ অর্থের অভাবের কথা বলে। অথচ বিলাসবহুল জীবনে তাদের কোনো ঘাটতি নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন