Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪, ২৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:৫৫, ২৩ এপ্রিল ২০২৬

ব্রেক ফেল, পাহাড়ি ঢালে মৃত্যু ফাঁদ

ভারতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১১

ভারতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১১
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মির্জাপুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় সড়ক-১৩৫-এর ড্রামন্ডগঞ্জ উপত্যকা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢাল বেয়ে নিচে নামার সময় একটি মালবাহী ট্রাকের ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সামনে থাকা আরেকটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এরপর একের পর এক যানবাহনের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা দ্রুতই ভয়াবহ রূপ নেয়।

মির্জাপুর জেলার পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজে কিছুটা সময় লাগে।

পুলিশ আরও জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এক শোকবার্তায় এটিকে অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা হিসেবে উল্লেখ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত এবং দ্রুত তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে ট্রাকটির ব্রেক বিকল হলো তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

দুর্ঘটনার পর ওই সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড্রামন্ডগঞ্জ উপত্যকার এ ঢালু সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রায়ই এখানে যান্ত্রিক ত্রুটি বা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। ফলে এলাকাটিতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী
যে শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট
না.গঞ্জ এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপিকন্যা মুক্তি
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, ২১ জনের মৃত্যু
জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
একদিনের ছুটিতেই টানা ৪ দিন অবকাশ
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ভারতে ঢোকার অপেক্ষায় ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু
চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো: রাশেদ খাঁন প্রসঙ্গে আমির হামজা
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু