Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ১৬ মার্চ ২০২৬

আপডেট: ১২:২২, ১৬ মার্চ ২০২৬

ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন, ১০ রোগীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের ওডিশা রাজ্যের কটকে অবস্থিত এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)–এ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের কর্মচারী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়, সোমবার (১৬ মার্চ) ভোর প্রায় ৩টার দিকে হাসপাতালের আইসিইউতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং আইসিইউজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে যায়। তখন সেখানে চিকিৎসাধীন রোগীদের দ্রুত সরিয়ে নেয়ার চেষ্টা শুরু করেন হাসপাতালের কর্মীরা।

তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় অন্তত ১০ জন রোগী প্রাণ হারান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউর ভেতরেই সাতজন রোগীর মৃত্যু হয়। পরে অন্য ওয়ার্ডে সরিয়ে নেয়ার সময় আরও তিনজন মারা যান।

ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে নিহতরা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন, নাকি আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

আগুন লাগার পর প্রথমে হাসপাতালের কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোগীদের উদ্ধার করতে গিয়ে অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। অনেকেই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ওডিশা সরকার প্রত্যেক পরিবারকে ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা