Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৮, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ০০:১৯, ১৭ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের কমিশন ভারতের ‘র’ ও আরএসএসে নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্রের কমিশন ভারতের ‘র’ ও আরএসএসে নিষেধাজ্ঞার সুপারিশ
ফাইল ছবি

ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন এবং অধিকার খর্বের অভিযোগে ভারতের কট্টরপন্থি সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) এবং ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (‘র’)-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (USCIRF)।

কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি অনেকটা অবনত হয়েছে। এতে ভারতকে ‘কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন (CPC)’ হিসেবে ঘোষণার সুপারিশ করা হয়েছে। এ ক্যাটাগরিতে সাধারণত সে দেশগুলোকে রাখা হয়, যেখানে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে পদ্ধতিগত, চলমান এবং গুরুতর লঙ্ঘন ঘটে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়কে লক্ষ্য করে নতুন আইন প্রণয়ন ও বাস্তবায়ন হয়েছে। বিভিন্ন রাজ্যে ধর্মান্তরবিরোধী আইন কঠোর করা হয়েছে, যেখানে কারাদণ্ডের বিধান বাড়ানো হয়েছে। এছাড়া নাগরিক ও ধর্মীয় শরণার্থীদের ব্যাপক আটক ও অবৈধ বহিষ্কার, এবং সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িত উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়াও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে কয়েকটি ঘটনা উদাহরণস্বরূপ তুলে ধরা হয়েছে:

  • মার্চে মহারাষ্ট্রে ১৭ শতকের মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে ভিএইচপি–এর ডাকে সহিংসতা ছড়িয়ে বহু মানুষ আহত হন।
  • জুনে ওডিশায় ভিএইচপি নেতৃত্বাধীন অন্তত ২০টি বিক্ষোভে কোরআন অবমাননার অভিযোগ ওঠে এবং হামলায় আটজন আহত হন।
  • মে মাসে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে মিয়ানমারের উপকূলের আন্তর্জাতিক জলসীমায় লাইফ ভেস্ট দিয়ে সাঁতরে তীরে যেতে বাধ্য করা হয়।
  • জুলাইয়ে আসামে শত শত বাংলা ভাষাভাষী মুসলমানকে বাংলাদেশে পাঠানো হয়, যদিও তারা ভারতীয় নাগরিক বলে দাবি করা হয়েছে।
  • সেপ্টেম্বর মাসে ফরেনার্স অ্যাক্টের নতুন বিধি অনুযায়ী ট্রাইব্যুনালগুলোকে সন্দেহভাজন বিদেশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও আটক করার ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

USCIRF সুপারিশ করেছে, ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘনের জন্য ভারতকে সিপিসি হিসেবে ঘোষণা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)–এর মতো সংগঠন এবং ‘র’ সংস্থার বিরুদ্ধে টার্গেটেড নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। এতে তাদের সম্পদ জব্দ এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস, হিন্দুস্তান টাইমস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা