Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ২৩ ডিসেম্বর ২০২৪

মণিপুরে অশান্তি ছড়াতে অস্ত্র দিচ্ছে মিয়ানমার

মণিপুরে অশান্তি ছড়াতে অস্ত্র দিচ্ছে মিয়ানমার
ছবি: সংগৃহীত

১৩ ডিসেম্বর মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় জঙ্গি আস্তানা থেকে একটি স্টারলিঙ্ক অ্যান্টেনা এবং রাউটার উদ্ধার করে  আসাম রাইফেলসের কর্মীরা। এগুলো কোনও নিষিদ্ধ আইটেম ছিল না। মিয়ানমার থেকে এগুলো পাচার করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। সে বিকেলে বাহিনী একটি MA 4 অ্যাসল্ট রাইফেলও উদ্ধার করে, যা মিয়ানমারে তৈরি এবং সাধারণত মিয়ানমার সেনাবাহিনী ব্যবহার করে। 

সেনার  কর্মকর্তারা বলছেন যে এসব দেখে তারা বিস্মিত নন। কারণ গত পাঁচ থেকে ছয় মাস ধরে তারা মণিপুরে জঙ্গি ও তাদের আস্তানা থেকে মিয়ানমারে তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করছেন। বাহিনী মিয়ানমারের তৈরি বুলেটপ্রুফ ভেস্ট এবং সীমান্ত দিয়ে পাচার করা সামরিক পোশাকও উদ্ধার করেছেন। 

গত সপ্তাহে, বাহিনী ‘মেড ইন বার্মা’ চিহ্নিত অন্তত সাতটি পিস্তল, পাঁচটি মিয়ানমারের তৈরি আর্মি MA4 রাইফেল এবং একটি AK-47 উদ্ধার করেছেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উদ্ধারকৃত পিস্তল ভারতে তৈরি হয় না। একজন বেসামরিক ব্যক্তি এটিকে আলাদা করতে সক্ষম নাও হতে পারে, কিন্তু যেহেতু আমরা মিয়ানমারের তৈরি জিনিসগুলি পুনরুদ্ধার করতে অভ্যস্ত, তাই আমরা পার্থক্য করতে পারি।   মিয়ানমারের পিস্তলের গ্রিপ ভিন্ন আকৃতির। কিছু পিস্তলে ‘মেড ইন বার্মা’ চিহ্নও রয়েছে। মনিপুরে অস্ত্রের এত প্রাচুর্য থাকা সম্ভব না।

স্টারলিঙ্ক অ্যান্টেনা এবং রাউটার উদ্ধারের দু'দিন আগে রাজ্যের চান্দেল জেলায় একটি কর্ডন এবং অনুসন্ধান অভিযানের সময় বাহিনী একটি AK-47 রাইফেলও জব্দ করেছিল। গত ১৯ মাস ধরে জাতি হিংসায় দগ্ধ মণিপুর। হিংসায় লাগাম টানতে একদিকে যেমন বিপুল পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে গোটা মণিপুরে। 

অন্যদিকে মিয়ানমার সীমান্তকে সিল করতে তৎপর হয়েছে কেন্দ্র। মিয়ানমারের সঙ্গে ১৬৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। এর মধ্যে শুধু মণিপুরে রয়েছে ৩০ কিলোমিটার। এ গোটা অঞ্চলে কাঁটাতারের বেড়া লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জায়গায় জায়গায় বাড়ানো হয়েছে নজরদারি। তারপরও চোরাপথে চলছে অস্ত্রের যোগান। 

একজন অফিসার বলছেন, এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে আমরা শুধু কয়েকটি নয়, কয়েক ডজন ভেস্ট এবং ইউনিফর্ম উদ্ধার করেছি। যদিও অস্ত্রাগার থেকে বুলেটপ্রুফ ভেস্ট লুট করা হয়েছিল, তবে আমরা জঙ্গি শিবির থেকে যেগুলি উদ্ধার করেছি  তা মিয়ানমার থেকে পাওয়া। এ জঙ্গিদের সীমান্তের ওপারেও  ঘাঁটি রয়েছে, তাই এই ধরনের আইটেমগুলি সংগ্রহ করা কোনও সমস্যা নয়। সূত্র: হিন্দুস্থান টাইমস

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা