Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত, সরকার গঠনের পথে বিজেপি

পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত, সরকার গঠনের পথে বিজেপি
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নাটকীয় ফলাফলের আভাস মিলছে। ভোট গণনার শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এমন পরিস্থিতিতে রাজ্যে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ট্রেন্ডে বিজেপির স্পষ্ট আধিপত্য দেখা যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ১৮৬টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত এগিয়ে আছে ১০৫টি আসনে। ফলে এক দশকের বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা তৃণমূল সরকারের পতনের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

ফলাফলের ধারা সামনে আসতেই শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং বিজেপি সরকার গঠনের পথে রয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে ভোট দিয়েছে সাধারণ মানুষ।

এদিকে পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যগুলোর ফলাফলেও ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আসামে ক্ষমতাসীন বিজেপি জোট শক্ত অবস্থানে রয়েছে। ১২৬ আসনের বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন জোট ১০১টির বেশি আসনে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। কংগ্রেস জোট সেখানে পিছিয়ে পড়েছে।

অন্যদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোট এগিয়ে রয়েছে। কেরালাতেও কংগ্রেস নেতৃত্বাধীন জোট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

ভারতের এ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে দেশটির জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য জয় দেশটির জাতীয় রাজনীতিতে বড় বার্তা বহন করবে বলেও ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও পিটিআই

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব