Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ১২ মে ২০২৫

বেকারির নাম ‘করাচি’ হওয়ায় উগ্র বিজেপির হামলা

বেকারির নাম ‘করাচি’ হওয়ায় উগ্র বিজেপির হামলা
ছবি: সংগৃহীত

হায়দ্রাবাদে ‘করাচি বেকারি’ নামে একটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সমর্থকরা। পাকিস্তানের শহর করাচির নামে নাম রাখার প্রতিবাদে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ঘটনাটি ঘটে গত শনিবার দুপুর তিনটার দিকে, হায়দ্রাবাদের সামশাবাদ এলাকায়। পুলিশের হস্তক্ষেপে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহতও হয়নি বলে জানা গেছে।

তেলেঙ্গানা পুলিশের ইন্সপেক্টর কে বালারাজু জানান, সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে দিই।

এ প্রথম নয়—এর আগেও দেশভাগ-পূর্ব ঐতিহ্যবাহী এ বেকারিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই করাচি বেকারির বানজারা হিলস শাখায় হামলা চালায় উগ্রপন্থীরা। সেসময় হামলাকারীদের হাতে তিনরঙা পতাকা দেখা যায়, যা বিজেপির প্রতীক বলে শনাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

উল্লেখ্য, ‘করাচি বেকারি’ প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালে, মোজামঝাই বাজারে। এটি গড়ে তোলেন এক পরিবার, যারা ১৯৪৭ সালে দেশভাগের সময় করাচি থেকে হায়দ্রাবাদে এসে বসবাস শুরু করেন। বর্তমানে ভারতের বিভিন্ন শহরে এর শাখা রয়েছে—দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাইসহ নানা বড় শহরে।

এক ম্যানেজার বলেন, আমরা ভারতীয়। শুধু নাম করাচি হওয়ায় আমাদের পাকিস্তানি বলা অনুচিত। বেকারির কোনও রাজনৈতিক সংশ্লেষ নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী
যে শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট
না.গঞ্জ এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপিকন্যা মুক্তি
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, ২১ জনের মৃত্যু
জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
একদিনের ছুটিতেই টানা ৪ দিন অবকাশ
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ভারতে ঢোকার অপেক্ষায় ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু
চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো: রাশেদ খাঁন প্রসঙ্গে আমির হামজা
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু