Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ভারতে ব্যাপক সংঘর্ষ: পুলিশের গাড়ি-বিজেপি কার্যালয়ে আগুন, নিহত ৪

ভারতে ব্যাপক সংঘর্ষ: পুলিশের গাড়ি-বিজেপি কার্যালয়ে আগুন, নিহত ৪
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রাজ্য মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে চলমান আন্দোলন প্রথমবারের মতো সহিংস রূপ নিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) লেহ শহরে ব্যাপক সংঘর্ষে পুলিশের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি ও স্থানীয় বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, লেহতে অ্যাপেক্স বডি অব লেহর ডাকা হরতাল চলাকালে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে, পরে গুলি চালায়। স্থানীয় কর্মকর্তারা নিহতের সংখ্যা চারজন বলে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, বিক্ষোভকারীরা রাজপথে নেমে বিজেপির কার্যালয়সহ একাধিক গাড়িতে হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে তারা পাথর ছোড়ে। উত্তেজনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পুলিশ পাল্টা টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ চালায়, শেষমেশ গুলিও চালাতে হয়।

আন্দোলনকারীরা জানাচ্ছেন, কেন্দ্রশাসিত মর্যাদা প্রত্যাহার করে পূর্ণ রাজ্যের স্বীকৃতি ও সাংবিধানিক সুরক্ষা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা অনশন কর্মসূচির পর বুধবার পূর্ণাঙ্গ শাটডাউনের ডাক দিয়েছিলেন।

সহিংস এ পরিস্থিতি তৈরি হলো এমন সময়ে, যখন কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের ঘোষণা দিয়েছে। আগামী ৬ অক্টোবর বিজেপি সরকারের প্রতিনিধিদের সঙ্গে লাদাখের আন্দোলনকারীদের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠকে রাজ্য মর্যাদা ও সাংবিধানিক অধিকার নিয়ে আলোচনার আশা প্রকাশ করা হয়েছে।

কিন্তু সহিংসতা নতুন করে আলোচনার পরিবেশে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করল বলে স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার