Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ৪ মে ২০২৬

আপডেট: ১৩:৪৮, ৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গে সরকার গঠনে শক্ত অবস্থানে মৌলবাদী বিজেপি

পশ্চিমবঙ্গে সরকার গঠনে শক্ত অবস্থানে মৌলবাদী বিজেপি
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় নাটকীয় চিত্র দেখা যাচ্ছে। শুরু থেকেই এগিয়ে থাকা উগ্র মৌলবাদী দল ভারতীয় জনতা পার্টি সময়ের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়েছে। ফলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।

বাংলাদেশ সময় সোমবার (৪ মে) দুপুর ১২টা পর্যন্ত পাওয়া ভোট গণনার প্রবণতায় বিজেপি ১৯০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৯টি আসনে।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে ভারতের নির্বাচন কমিশন। ফলে বর্তমানে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে।

ভোটের এ প্রবণতা অব্যাহত থাকলে দীর্ঘদিনের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে বিজেপি- এটা নিশ্চিত বলা চলে। এতে ভারতের জাতীয় রাজনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপির এ অগ্রগতি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে গ্রামীণ ভোটব্যাংক ও শহরাঞ্চলে দলটির শক্ত অবস্থান এবার ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব