Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৬, ১৫ নভেম্বর ২০২৫

বিজেপির পথ তৈরি হলো

বিহারে এনডিএর ভূমিধস জয়ের পর মোদির নজর পশ্চিমবঙ্গে

বিহারে এনডিএর ভূমিধস জয়ের পর মোদির নজর পশ্চিমবঙ্গে
ছবি: সংগৃহীত

ভারতের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গকে লক্ষ্য করে নতুন রাজনৈতিক বার্তা দিলেন। তিনি বলছেন, বিহারের এ বিজয়ই আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে এগিয়ে নেবে।

বিহারের ২৪৩ আসনের বিধানসভা নির্বাচনে দুই দফায় ভোটগ্রহণ হয়। প্রথম দফা ৬ নভেম্বর ১২১টি আসনে এবং দ্বিতীয় দফা ১১ নভেম্বর ১২২টি আসনে অনুষ্ঠিত হয়। দুই দফাতে মোট ভোট পড়ে প্রায় ৬৭ শতাংশ।

শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা, যা শেষ হয় রাতে। চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ২৪২টি আসনের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে এনডিএ জোট জয় পেয়েছে ২০২টি আসনে, বিপরীতে কংগ্রেস-আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন পেয়েছে মাত্র ৩৫টি আসন।

এনডিএর প্রধান শরিক বিজেপি এককভাবে ৮৯টি আসনে জয়ী হয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) পেয়েছে ৮৫টি আসন। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি জিতেছে ১৯টি আসন এবং জিতেন রাম মাজির আওয়াম মোর্চা পেয়েছে ৫টি আসন।

অন্যদিকে আলোচিত ভোটকৌশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির ভরাডুবি হয়েছে। একটি আসনও পায়নি দলটি। উল্টো ডার্ক হর্স হিসেবে উঠে এসেছে আসাদউদ্দিন ওয়েইসির দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম), যারা বিহারের ৫টি আসন দখল করতে সক্ষম হয়েছে।

বিজয়ের পর এনডিএ জোটকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, কিছু দল সংখ্যালঘু তোষণের রাজনীতি করলেও নারী ও তরুণ ভোটারদের সমর্থনেই এনডিএ ইতিহাস গড়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন বিজেপির পরবর্তী বড় লক্ষ্য—পশ্চিমবঙ্গ।

তিনি বলেন, 

গঙ্গার জল বিহার থেকে বাংলায় যায়। বিহারের জয় পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পথ তৈরি করে দিয়েছে। বাংলার ভাইবোনদের আশ্বস্ত করছি—আপনাদের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজ উপড়ে ফেললো।

২০২৬ সালে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। বিহারের ফলাফলের পর বিজেপির রাজনৈতিক শিবিরে এ নির্বাচনকে ঘিরে নতুন স্বপ্ন দেখা শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান