Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৬, ২৬ জুন ২০২৫

বাংলায় কথা বললেই বাংলাদেশি? মমতার ক্ষোভ, উত্তাল পশ্চিমবঙ্গ

বাংলায় কথা বললেই বাংলাদেশি? মমতার ক্ষোভ, উত্তাল পশ্চিমবঙ্গ
ফাইল ছবি

বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি অপবাদ—এমন প্রবণতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বর্ষকালীন অধিবেশনের শেষ দিনে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত এলাকায় শুধু বাংলা বলার অপরাধে বাঙালিদের আটক করা হচ্ছে, তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

মমতা বলেন, রাজস্থানে প্রায় ৩০০ থেকে ৪০০ জন বাঙালি শ্রমিককে বাংলাদেশি অপবাদ দিয়ে আটক রাখা হয়েছে। অথচ তাদের বৈধ আধার কার্ড, ভোটার আইডি সবই রয়েছে। শুধু বাংলা ভাষায় কথা বলার অপরাধে জাতীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে—এটা ভাষার বিরুদ্ধে রাজনীতি, সংস্কৃতির বিরুদ্ধে আঘাত।

তিনি আরও বলেন, বাংলা বললেই যদি বাংলাদেশি হতে হয়, তাহলে গোর্খারা কি নেপালি? তামিলেরা কি শ্রীলঙ্কান? ভাষার ভিত্তিতে জাতীয়তা নির্ধারণের এ প্রবণতা অত্যন্ত বিপজ্জনক।

ঘটনার প্রেক্ষিতে জানা গেছে, রাজস্থানের বিভিন্ন নির্মাণ প্রকল্প ও ইটভাটায় কাজ করা বহু বাঙালি শ্রমিককে সম্প্রতি স্থানীয় প্রশাসন বিদেশি নাগরিক সন্দেহে আটক করেছে। বিষয়টি জানাজানি হওয়ার পরই পশ্চিমবঙ্গ সরকার কড়া প্রতিক্রিয়া দিয়েছে। রাজ্য মুখ্যসচিবকে দ্রুত রাজস্থান সরকারের সঙ্গে যোগাযোগ করে আটকদের মুক্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে বিজেপি এ অভিযোগকে ‘রাজনৈতিক নাটক’ বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, এটি অনুপ্রবেশ রোধে প্রশাসনিক পদক্ষেপ। তবে রাজ্য সরকারের বক্তব্য, কাগজপত্র থাকা সত্ত্বেও শুধু ভাষার ভিত্তিতে কাউকে বিদেশি বলা যায় না। এটা সরাসরি সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ।

ভাষার প্রশ্নে পশ্চিমবঙ্গে আবেগের পারদ চড়ছে। মমতা স্পষ্ট বার্তা দিয়েছেন, আমি গর্ব করে বলি—আমি বাঙালি, আমি ভারতীয়। এ পরিচয় কেড়ে নেয়া যায় না।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে