Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ৪ মে ২০২৬

মমতার জরুরি বার্তা—‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’

মমতার জরুরি বার্তা—‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে জরুরি বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রাথমিক প্রবণতায় পিছিয়ে থাকার মধ্যেও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় দলীয় নেতা-কর্মী ও এজেন্টদের উদ্দেশে বক্তব্য দেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, যেসব আসনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, সেসব তথ্য যথাযথভাবে প্রকাশ করা হচ্ছে না। তিনি দাবি করেন, ভোটের ফলাফল নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্য অস্তের পর আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি ওয়াচ।

তিনি আরও বলেন, 

আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। কেউ ভয় পাবেন না। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো।

এ সময় ভোট গণনাকেন্দ্র থেকে কোনো অবস্থাতেই দলীয় প্রার্থী ও এজেন্টদের বের না হওয়ার নির্দেশ দেন মমতা। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগও তোলেন তিনি।

এদিকে ভোট গণনার প্রাথমিক প্রবণতায় বিরোধী দল বিজেপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে তৃণমূল নেতৃত্ব এখনও চূড়ান্ত ফলাফলের আগে পরিস্থিতি বদলে যেতে পারে বলে আশা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে