Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩১, ১৩ জানুয়ারি ২০২৬

ইডির তল্লাশিতে বাধার অভিযোগ, মমতার বিরুদ্ধে মামলা

ইডির তল্লাশিতে বাধার অভিযোগ, মমতার বিরুদ্ধে মামলা
ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের কার্যালয়ে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিয়েছেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস সরিয়ে নিয়েছেন।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ইডির অভিযোগ অনুযায়ী, তল্লাশি চলাকালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে উপস্থিত হন এবং তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নথি ও বৈদ্যুতিন প্রমাণ সঙ্গে নিয়ে বেরিয়ে যান। এ বিষয়ে আগেই কোলকাতা হাই কোর্টে মামলা করা হয়েছিলো। এবার একই অভিযোগের ভিত্তিতে ইডি দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলো।

আইন বিষয়ক ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চ জানিয়েছে, ইডি সুপ্রিম কোর্টে করা আবেদনে দাবি করেছে, তদন্তে বাধা দেয়ার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তদন্তের নির্দেশ দেয়া হোক। একই সঙ্গে এ অভিযোগ কোলকাতা হাই কোর্টেও উত্থাপন করা হয়েছে।

ইডি কোলকাতা হাই কোর্টে আরও আবেদন করেছে, আই-প্যাক কার্যালয় থেকে মুখ্যমন্ত্রী যে নথি ও ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, সেগুলো ফেরত দেয়ার নির্দেশ দেয়া হোক। এ মামলার শুনানি আগামী ১৪ জানুয়ারি কোলকাতা হাই কোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করেছে। এর মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বক্তব্য শোনা ছাড়া যেন কোনও একতরফা আদেশ বা রায় দেয়া না হয়।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ইডি আই-প্যাকের মালিক প্রতীক জৈনের বাড়ি ও দফতরে তল্লাশি চালায়। সংস্থাটির দাবি, কয়লা পাচার ও অর্থপাচার সংক্রান্ত একটি মামলার সঙ্গে আই-প্যাকের যোগসূত্র পাওয়া গেছে।

তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে উপস্থিতি এবং নথি ও হার্ডডিস্ক সঙ্গে নিয়ে বের হওয়ার অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে তিনি যা করেছেন, তা সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত এবং দলের স্বার্থেই তিনি সে পদক্ষেপ নিয়েছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব