Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৯, ২৬ মে ২০২৬

‘গোপন অস্ত্র’ দিয়ে শত্রু ড্রোন ধ্বংসের দাবি ইরানের

‘গোপন অস্ত্র’ দিয়ে শত্রু ড্রোন ধ্বংসের দাবি ইরানের
ছবি: এআই নির্মিত

উপসাগরীয় আকাশসীমায় একটি ‘শত্রু ড্রোন’ গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, বিশেষ ধরনের একটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অভিযান চালিয়ে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ‘আরাশ-এ কামাঙ্গির’ নামে পরিচিত ইরানের প্রতিরোধী ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে উপসাগরের জলসীমার ওপর উড়তে থাকা ড্রোনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ফার্স নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, গোপন সক্ষমতাসম্পন্ন একটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এটি ইরানের পক্ষ থেকে একটি স্পষ্ট ও দৃঢ় বার্তা।

তবে ভূপাতিত ড্রোনটি কোন দেশের ছিলো, কোথা থেকে পরিচালিত হচ্ছিলো কিংবা সেটি কী ধরনের মিশনে ছিলো—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের এ ঘোষণার পেছনে কেবল সামরিক সাফল্যের বার্তা নয়, বরং কৌশলগত শক্তি প্রদর্শনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে বিদেশি নজরদারি ও সামরিক উপস্থিতির বিরুদ্ধে এটি একটি প্রতীকী সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে সামরিক তৎপরতা, নজরদারি ও কূটনৈতিক চাপ অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চলজুড়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে বিভিন্ন পক্ষ।

বিশ্লেষকদের ধারণা, ড্রোন ভূপাতিতের এ দাবি ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক মহলকে একটি রাজনৈতিক ও সামরিক বার্তাও দিচ্ছে—উপসাগরীয় অঞ্চলে যেকোনো নজরদারি বা সামরিক তৎপরতার জবাব দিতে প্রস্তুত তেহরান।

সূত্র: আল জাজিরা

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!