Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ১৪ মে ২০২৬

আপডেট: ২০:৫২, ১৪ মে ২০২৬

 সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল সায়ারি

‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। তিনি দাবি করেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসের পাতায় ‘স্বর্ণাক্ষরে লেখা থাকবে’।

বৃহস্পতিবার (১৪ মে) ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

রিয়ার অ্যাডমিরাল সায়ারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, দৃঢ়তা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনের কারণেই যেকোনও সংঘাতে যুক্তরাষ্ট্র পরাজিত হবে। তিনি বলেন, ইরানের জনগণ ও সামরিক বাহিনীর ঐক্যই দেশের সবচেয়ে বড় শক্তি।

সম্প্রতি ‘ডেনা ডেস্ট্রয়ার’ রণতরীর নিহত সদস্যদের লাশ দেশে ফিরিয়ে আনতে বেসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকার প্রশংসাও করেন তিনি। শহীদদের জানাজায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিকে তিনি ‘মহাকাব্যিক’ বলে উল্লেখ করেন।

নিজ বক্তব্যে ইরানি নৌবাহিনীর ভূমধ্যসাগরে প্রথমবারের মতো উপস্থিতির বিষয়টিও তুলে ধরেন সায়ারি। তিনি বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-এর নির্দেশনায় সব ধরনের নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা উপেক্ষা করে ইরানের নৌবাহিনী কৌশলগত উপস্থিতি নিশ্চিত করেছে, যা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলো।

তিনি আরও দাবি করেন, বাব আল-মানদাব প্রণালি ও লোহিত সাগর অতিক্রমের সময় শত্রুপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়ে।

ভিয়েতনাম ও ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের উদাহরণ টেনে সায়ারি অভিযোগ করেন, ওয়াশিংটন বিভিন্ন দেশে হত্যাকাণ্ড, অভ্যুত্থান ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করে। তবে ইরানের ক্ষেত্রে সে পরিকল্পনা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

রিয়ার অ্যাডমিরাল সায়ারি বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে ইরানি জনগণের সামাজিক সহনশীলতা ও জাতীয় ঐক্য সরকারের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের এ সংহতির প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বানও জানান তিনি।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা