Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫২, ২৬ জুলাই ২০২৬

আপডেট: ০০:৫৩, ২৬ জুলাই ২০২৬

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে পূর্বাঞ্চলীয় দেইর আল-জোরকে সংযুক্তকারী মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়কের আল-সুখনা ও পালমিরা এলাকার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। এটি পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্কের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হোমস সামরিক হাসপাতালে নেয়ার জন্য ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকাজে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার কর্মীরাও অংশ নিয়েছেন।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্য বাসে সাধারণ যাত্রীরা ছিলেন। তবে নিহত ও আহতদের মধ্যে কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং কতজন বেসামরিক, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দীর্ঘদিনের গৃহযুদ্ধের কারণে দেইর আল-জোর-দামেস্ক মহাসড়কের অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। ফলে সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এর আগে গত অক্টোবরে সিরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদানবিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ২ হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে সড়ক দুর্ঘটনা।

সূত্র: আলজাজিরা, সানা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ