Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ১১ জানুয়ারি ২০২৬

‘অপারেশন হকআই স্ট্রাইক’-এ ৯০টির বেশি নির্ভুল অস্ত্র নিক্ষেপ

সিরিয়ায় আইএস ঘাঁটিতে ব্যাপক মার্কিন বিমান হামলা

সিরিয়ায় আইএস ঘাঁটিতে ব্যাপক মার্কিন বিমান হামলা
ছবি: সংগৃহীত

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) ঘাঁটি ও লক্ষ্যবস্তুতে ব্যাপক আকারে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের অংশীদার বাহিনী। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হামলা পরিচালিত হয়।

সেন্টকমের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় এ সামরিক পদক্ষেপ নেয়া হয়। সেন্টকমের দাবি, সন্ত্রাসবাদ দমন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য।

বিবৃতিতে সেন্টকম হুঁশিয়ারি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট—মার্কিন সেনাদের ক্ষতি করার চেষ্টা করলে আইএস সদস্যদের বিশ্বের যেকোনও প্রান্তে খুঁজে বের করে কঠোর জবাব দেয়া হবে। সেন্টকমের ভাষায়, ন্যায়বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ কাউকে দেয়া হবে না।

বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেয়া তথ্য অনুযায়ী, এ অভিযানে ২০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। সিরিয়ার বিভিন্ন স্থানে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টিরও বেশি নির্ভুল অস্ত্র নিক্ষেপ করা হয়। অভিযানে ব্যবহৃত বিমানগুলোর মধ্যে ছিলো এফ-১৫ই, এ-১০, এসি-১৩০জে গানশিপ, এমকিউ-৯ ড্রোন এবং জর্ডানের এফ-১৬ যুদ্ধবিমান।

তবে হামলার নির্দিষ্ট স্থান ও এতে হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ শনিবার এক্সে সামরিক অভিযানের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কখনও ভুলে যাবে না এবং কখনো থামবে না। তার এ বক্তব্যকে আইএসের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এর আগে ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর ঘোষণা দেয়। তখন সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক শহর পালমিরার কাছে আইএস বন্দুকধারীর হামলায় দুইজন মার্কিন সেনা এবং একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হন। সে ঘটনার পরই এ অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

ডিসেম্বরে অভিযান ঘোষণার সময় হেগসেথ বলেছিলেন, এটি কোনও নতুন যুদ্ধের সূচনা নয়, বরং প্রতিশোধমূলক পদক্ষেপ। তার ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র তার জনগণ ও সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে কখনো পিছপা হবে না।

সেন্টকমের তথ্য অনুযায়ী, শনিবারের সর্বশেষ হামলার আগেও ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে ‘অপারেশন হকআই স্ট্রাইক’-এর অংশ হিসেবে ১১টি পৃথক অভিযানে প্রায় ২৫ জন আইএস সদস্যকে হত্যা বা আটক করা হয়েছে।

এ অভিযানের প্রথম মিশনটি পরিচালিত হয় ১৯ ডিসেম্বর। তখন যুক্তরাষ্ট্র ও জর্ডানের বাহিনী যৌথভাবে সিরিয়ার মধ্যাঞ্চলে আইএসের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালায়। ওই অভিযানে যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার এবং কামান ব্যবহার করে ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। সেন্টকমের দাবি, সেসময় আইএসের পরিচিত অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে ১০০টিরও বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছিলো।

বিশ্লেষকদের মতে, সিরিয়ায় আইএসের পুনরুত্থান ঠেকাতে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতির বার্তা স্পষ্ট করতেই যুক্তরাষ্ট্র এ ধারাবাহিক ও শক্তিশালী অভিযান চালাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি
সংসদের খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ
নির্বাচনের প্রভাব ফুলের রাজধানী গদখালীতে
নাভারন-ভোমরা রেলপথে ঘুরবে অর্থনীতির চাকা
হাতিয়ার সহিংসতার প্রতিবাদে মধ্যরাতে এনসিপির বিক্ষোভ
জামানত বাজেয়াপ্তসহ চরমোনাই তিন ভাইয়ের ভরাডুবি
নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ তারেক রহমানের
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
‘হামলাকারীদের থামান’—বিএনপিকে আসিফ মাহমুদ
নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির
পঞ্চগড়-১-এ পরিকল্পিত কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে: সারজিস
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় ওপর নির্ভরশীল: তারেক রহমান
এনসিপি সমর্থকদের ওপর হামলা-ধর্ষণের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
সোমবার সকালে এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট
বিএনপির সম্ভাব্য মন্ত্রীসভায় আলোচিত যারা
শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
৩০ আসনে কারচুপির অভিযোগ জামায়াতের