Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক

প্রকাশিত: ১৩:০১, ২৩ আগস্ট ২০২৬

আহত ৩০-এর বেশি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে জাপান। রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় ভোরে দেশটির বিভিন্ন এলাকায় অনুভূত হয় ৫ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প। এতে ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভূমিকম্পের পর রাজধানী টোকিওসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মার্কিন সংবাদমাধ্যম এপি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ইবারাকি জেলার ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে। শক্তিশালী কম্পনের কারণে বিভিন্ন এলাকায় ভবন ও স্থাপনা কেঁপে ওঠে। ঘুমন্ত অবস্থায় ভূমিকম্প শুরু হওয়ায় অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।

তবে ভূমিকম্পের পর কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দফতর। ফলে উপকূলীয় এলাকায় বড় ধরনের সুনামি নিয়ে আপাতত সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোরের দিকে অধিকাংশ মানুষ যখন ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ শক্তিশালী কম্পন শুরু হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায়। কেউ কেউ আতঙ্কে দ্রুত ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন।

ভূমিকম্পের সময় বিভিন্ন স্থানে পড়ে গিয়ে বা অন্যভাবে বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিক হিসাবে আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। তবে উদ্ধার ও ক্ষয়ক্ষতি যাচাইয়ের কাজ চলতে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের প্রভাবে টোকিও থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী রেল নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কয়েকটি রুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

রাজধানী টোকিওর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো চিহ্নিত করে মেরামতের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর সম্ভাব্য পরবর্তী কম্পন ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

ভূমিকম্পের পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দফতর থেকে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

দলটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যালোচনা করছে। কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের কাজও করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প আঘাত হানে। ফলে শক্তিশালী কোনও কম্পন অনুভূত হলেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গত মাসে জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের কুমামতো এলাকায় ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় ৩৮ জন নিহত এবং ৩৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

এর রেশ কাটতে না কাটতেই আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। নতুন এ ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানির খবর না এলেও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা