Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:৩৭, ২ এপ্রিল ২০২৬

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির আতঙ্ক

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির আতঙ্ক
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭.৪ মাত্রার এ ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর মালুক্কা সাগরে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল তেরনাতে শহর থেকে প্রায় ১২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

প্রাথমিক খবরে জানা গেছে, ভূমিকম্পে একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে।

ভূমিকম্পের পরপরই US Tsunami Warning Center সতর্কতা জারি করে জানায়, উপকেন্দ্র থেকে এক হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা উপকূলগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলও রয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, কিছু এলাকায় স্বাভাবিক জোয়ারের তুলনায় প্রায় এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। তাই উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা