Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

দুবাইয়ে চালু হলো রেল বাস

দুবাইয়ে চালু হলো রেল বাস
ছবি: সংগৃহীত

দুবাইয়ে চালু হলো অভিনব রেল বাস। সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটি (আরটিএ) বিষয়টি নিশ্চিত করেছে। 

নতুন ধরনের এ বাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি একসঙ্গে ৪০ জন যাত্রী বহন করতে সক্ষম হবে। গালফ নিউজ।

রেল বাস হলো একটি হালকা রেলযান। যাত্রী পরিবহণের জন্য বিশেষভাবে এটির নকশা করা হয়েছে। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী এ পরিবহণ ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর। পাশপাশি এ যানটির খরচও কম।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে দুবাইয়ের সড়ক ও পরিবহণ কর্তৃপক্ষ (আরটিএ) মার্কিন সংস্থা রেল-বাস ইনকরপোরেটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ব্যবস্থায় রেল-যান এমন এক ব্রিজের ওপর দিয়ে চলবে, যা সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে পরিবহণ ব্যবস্থাকে সচল রাখবে।

দুবাইয়ের আরটিএ কর্তৃপক্ষ একই সঙ্গে যুক্তরাজ্যের আরবান-মাস কোম্পানির সঙ্গেও আরেকটি সমঝোতা স্বাক্ষর করেছিল। এ সমঝোতার আওতায় ফ্লক ডুয়ো রেল ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা যাচাই করা হবে। 

ফ্লক ডুয়ো রেল হলো- একটি ডাবল ট্র্যাক ব্যবস্থা, যা দ্রুত ও কার্যকর পরিবহণ নিশ্চিত করবে। দুবাই আরটিএ-এর রেল সংস্থার প্রধান নির্বাহী আবদুল মোহসেন কালবাত বলেছেন, এ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা পরিবহণ ব্যবস্থায় সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন গ্রহণের পথে এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, ফ্লক ডুয়ো রেল হলো বিশ্বের প্রথম উদ্ভাবনী পরিবহণ ব্যবস্থা, যেখানে ডাবল ট্র্যাক ব্যবহার করা হয়। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও বিদ্যুৎ চালিত। যাত্রী চাপ কম থাকলে ছোট ইউনিট এবং চাপ বেশি হলে দীর্ঘ ইউনিট ব্যবহারের মাধ্যমে এটি কার্যকরভাবে পরিবহণ পরিচালনা করবে।

রেল বাস ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী হাতিম ইব্রাহিম বলেছেন, আরটিএ-এর সঙ্গে আমাদের এ সহযোগিতা পরিবহণ ব্যবস্থার টেকসই উন্নয়নের নতুন মানদণ্ড স্থাপন করবে। এ অংশীদারত্বের মাধ্যমে আমরা দুবাইকে আরও পরিবেশবান্ধব ও স্মার্ট সিটিতে রূপান্তরের দিকে এগিয়ে যাবো।

সবার দেশে/এমকেজে 

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা