Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ২৫ আগস্ট ২০২৬

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কারা প্রার্থী হবেন, তা স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামতের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতাও বিবেচনায় নেয়া হবে।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি নির্বাচনে বিএনপি একজন করে একক প্রার্থী দেবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা প্রার্থীদের বিষয়ে যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে সমর্থন দেবেন। কারণ, এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না।

রিজভী বলেন, দলকে সুশৃঙ্খল ও সুসমন্বিতভাবে পরিচালনা করাই এখন বিএনপির প্রধান দায়িত্ব। এ জন্য নেতাকর্মীদের নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি দলের কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করবেন এবং তাদের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকবেন। জনগণের সঙ্গে নেতাকর্মীদের নিয়মিত যোগাযোগ থাকলে অনৈতিক কর্মকাণ্ড বা চিন্তা করার সুযোগ কেউ পাবে না।

জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে রিজভী বলেন, জনস্বার্থের বাইরে বিএনপি কোনও কাজ করবে না। দলের নেতাকর্মীদেরও জনগণের প্রত্যাশা ও স্বার্থকে সামনে রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ