Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ২ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার জানিয়েছেন, বাংলাদেশকে পাকিস্তান ‘হারিয়ে যাওয়া ভাই’ হিসেবে দেখে এবং সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করতে প্রস্তুত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, পাকিস্তান তার কূটনৈতিক বিচ্ছিন্নতা এক বছরের মধ্যে শেষ করেছে এবং এখন অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করবে। ঢাকায় সফরের পরিকল্পনার কথাও জানান তিনি এবং বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে উল্লেখ করেন। 

এছাড়া, ইশাক দার গাজায় চলমান গণহত্যা নিয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর নিন্দা প্রকাশ করেন। তিনি কাশ্মির ইস্যুতে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক ফোরামে এ বিষয়টি উত্থাপন করার অঙ্গীকার করেন।

বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭১ সালে দু'দেশের মধ্যে সরাসরি বাণিজ্য বন্ধ ছিল এবং অনেক বছর সম্পর্ক ছিল শীতল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত হয়ে আসে। 

সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে, যা ১৯৭১ সালের পর প্রথমবার ঘটল। এবং উভয় দেশের মধ্যে সরাসরি সমুদ্র সংযোগ ঐতিহাসিক হিসেবে বিবেচিত হচ্ছে। 

সবার দেশ/এওযাই
 

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার