Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ৪ জানুয়ারি ২০২৫

পিজিপি প্রোগ্রামের নতুন সিদ্ধান্তে বিপাকে বাংলাদেশিরা

কানাডায় বাবা-মা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ

কানাডায় বাবা-মা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ
ছবি: সংগৃহীত

কানাডার অভিবাসন, উদ্বাস্তু ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ (আইআরসিসি) ২০২৫ সালের জানুয়ারি থেকে প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস স্পন্সরশিপ (পিজিপি) প্রোগ্রামের আওতায় নতুন কোনো আবেদন গ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে। এর ফলে কানাডায় স্থায়ীভাবে বসবাসকারীরা আর তাদের বাবা-মা, দাদা-দাদি বা নানা-নানির জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারবেন না। 

এছাড়া, আইআরসিসি ২০২৫ সালে অভিবাসীদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কয়েক বছর ধরে পিআর সুবিধা প্রদান কমাবে। ২০২৫ সালে ৩ লাখ ৯৫ হাজার অভিবাসীকে পিআর দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় অনেক কম। ২০২৬ এবং ২০২৭ সালে এ সংখ্যা আরও কমে যাবে।

এ পরিবর্তনের ফলে কানাডায় বসবাসকারী অনেক বাংলাদেশির জন্য পিআর পাওয়ার প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে। বর্তমানে কানাডায় এক লাখের বেশি বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছেন, তবে আগামীতে তাদের জন্য পিআর পেতে আরও কঠিন হতে পারে। 

এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের নীতি অনুযায়ী, তারা দেশটির জনসংখ্যা বৃদ্ধি থামাতে চাইছে, যা স্বাস্থ্যসেবা এবং আবাসন সুবিধার ওপর চাপ সৃষ্টি করেছে। এর ফলে অভিবাসনের ওপর কড়াকড়ি আরোপ করা হচ্ছে। 

এ পরিবর্তন বিশেষত বাংলাদেশি অভিবাসীদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে পারে, যাদের মধ্যে অনেকেই পিজিপি সুবিধার মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের কানাডা নিয়ে আসার চেষ্টা করছিলেন।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য