Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ৫ জানুয়ারি ২০২৫

শেখ হাসিনার বাংলাদেশি আইনজীবীর উপহার

টিউলিপের বোনের ফ্ল্যাটের সন্ধান

টিউলিপের বোনের ফ্ল্যাটের সন্ধান
ফাইল ছবি

ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ঘিরে বিতর্ক নতুন করে জোরালো হয়েছে। সম্প্রতি, ফিন্যান্সিয়াল টাইমস ও দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে জানা গেছে যে, লন্ডনের বিলাসবহুল এলাকায় একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যরা। 

ফিন্যান্সিয়াল টাইমস প্রকাশ করেছে যে, টিউলিপ সিদ্দিককে লন্ডনের কিংসক্রস এলাকায় একটি ব্যয়বহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী আবদুল মোতালিফ। ব্রিটেনের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথি থেকে এই তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তিকে ২০০৯ সালে বাংলাদেশি আইনজীবী মঈন গনি একটি ফ্ল্যাট উপহার দেন, যা পরবর্তীতে টিউলিপের বাসস্থান হয়ে ওঠে।

আজমিনা যখন ১৮ বছর বয়সী ছিলেন এবং অক্সফোর্ডে পড়াশোনা শুরু করেছিলেন, তখন তিনি ওই ফ্ল্যাটটি উপহার পান। পরবর্তীতে, এ ফ্ল্যাটে টিউলিপ সিদ্দিক বসবাস শুরু করেন, যদিও তিনি কখন সেখানে উঠেছিলেন তা স্পষ্ট নয়। ২০১২ সালের ডিসেম্বরে তিনি ওয়ার্কিং মেনস কলেজের* পরিচালক হিসেবে নিযুক্ত হলে, ওই ঠিকানা তার অফিসিয়াল ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়। ২০১৪ সালেও এ ঠিকানা তার বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়েছে।

এছাড়া, ২০২১ সালে আজমিনা সিদ্দিক ফ্ল্যাটটি ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি করেন।

এ বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, তিনি কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য তার বোনের ফ্ল্যাটে বসবাস করেছিলেন।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য