Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ৪ আগস্ট ২০২৫

গাজায় ১৩ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা অস্ট্রেলিয়ার

গাজায় ১৩ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা অস্ট্রেলিয়ার
ছবি: সংগৃহীত

গাজায় খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী মানবিক সংস্থাগুলোর জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি)। নতুন মানবিক করিডোর চালুর ঘোষণার প্রেক্ষিতে এই সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক আদেশ অনুযায়ী গাজায় সহায়তা প্রবেশে ইসরায়েল যেন পূর্ণ ও অবিলম্বে অনুমতি দেয়, সে বিষয়ে অস্ট্রেলিয়া বরাবরই আন্তর্জাতিক আহ্বানের অংশ হয়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, গাজায় সাধারণ জনগণের দুঃখ-কষ্ট ও অনাহার বন্ধ হওয়া জরুরি।

সহায়তার এই ঘোষণা এমন সময়ে এলো, যখন একদিন আগেই কয়েক হাজার অস্ট্রেলিয়ান সিডনি হারবার ব্রিজ অতিক্রম করে মিছিল করেছেন। মিছিলে অংশগ্রহণকারীরা সরকারকে আহ্বান জানান, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে গাজায় ফিলিস্তিনিদের অনাহার বন্ধ করতে হবে এবং প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য