Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ১১ আগস্ট ২০২৫

রাহুল-প্রিয়াঙ্কা আটক, দিল্লিতে বিরোধীদের উত্তাল বিক্ষোভ

রাহুল-প্রিয়াঙ্কা আটক, দিল্লিতে বিরোধীদের উত্তাল বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আয়োজিত বিরোধী দলের বিক্ষোভ থেকে কংগ্রেস নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ আটক করেছে। সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভে বিরোধী দলীয় নেতাদের সঙ্গে শিব সেনার (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতসহ কয়েকজন সাংসদকেও আটক করা হয়।

সকাল থেকেই পার্লামেন্ট এলাকার পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। ভিডিও ফুটেজে দেখা যায়, বিরোধী দলের বহু নেতা ও কর্মী প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন এবং পুলিশ ব্যারিকেড সরিয়ে এগোতে চেষ্টা করছেন। এক পর্যায়ে তৃণমূল সাংসদ মিতালি বাগ অসুস্থ হয়ে পড়লে রাহুল গান্ধী তাকে সাহায্য করতে এগিয়ে আসেন।

দিনের শুরুতে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছিল। তবে আগেই পুলিশ পার্লামেন্ট ভবন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়। কিছু বিক্ষোভকারী ব্যারিকেড টপকালে পুলিশ দ্রুত তাদের ঘেরাও করে আটক করে। উত্তপ্ত পরিস্থিতির কারণে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত মুলতবি রাখা হয়।

বিরোধী দলগুলোর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা দিতে ভোটার তালিকা ও ভোট প্রক্রিয়ায় কারচুপি করছে। তারা মহারাষ্ট্র ও কর্নাটকে ভোটার তালিকা পরিবর্তনের অভিযোগ তুলে উদাহরণ দেন। সম্প্রতি ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে রাহুল গান্ধী প্রেজেন্টেশনের মাধ্যমে ভোটার তালিকায় অনিয়মের প্রমাণ প্রদর্শন করেন এবং কমিশনের কাছে খসড়া ভোটার তালিকা প্রকাশের দাবি জানান।

বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে যখন কমিশন বিহারে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়া শুরু করে। এ বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। তবে নির্বাচন কমিশন সব অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের প্রক্রিয়া স্বচ্ছ ও আইনসম্মত। তারা রাহুল গান্ধীকে প্রমাণসহ লিখিতভাবে অভিযোগ জমা দেওয়ার আহ্বান জানায়।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য