Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ১১ জানুয়ারি ২০২৫

সরে দাঁড়ানোর চাপের মধ্যেই শপথগ্রহণ

মাদুরোকে গ্রেফতারে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেফতারে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তৃতীয় মেয়াদে শপথ নেয়ার পর আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার বিরুদ্ধে জোরপূর্বক ক্ষমতা দখল এবং নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে। মাদুরোর বিরুদ্ধে সরে দাঁড়ানোর চাপও বাড়ছে। আর এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাকে গ্রেফতারের জন্য ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে। এর আগে এ পুরস্কারের পরিমাণ ছিল ১৫ মিলিয়ন ডলার।

বিরোধী দল ও আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের নির্বাচনটি গণতান্ত্রিক ছিল না। ফলাফল সঠিকভাবে প্রকাশ করা হয়নি। দেশটির বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেজ এবং তার মিত্ররা স্পেনে পালিয়ে গেছেনন। অনেক হাই-প্রোফাইল নেতাও গ্রেফতার হয়েছেন। এ পরিস্থিতি ভেনেজুয়েলার জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংহতির প্রতিফলন হিসেবে এবং মাদুরো সরকারের উপর চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে পুরস্কারের পরিমাণ বাড়ানো হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্র তার মন্ত্রী ক্যাবিনেটের আরো কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে,যার ফলে তাদের যেকোনো সম্পদ যুক্তরাষ্ট্রে জব্দ করা হবে। তবে, মাদুরো সরকার এসব পদক্ষেপকে অবৈধ ও অর্থনৈতিক যুদ্ধ হিসেবে বিবেচনা করছে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য