Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১২, ২০ অক্টোবর ২০২৫

মাঝ-আকাশে হঠাৎ ১০ হাজার ফুট নেমে এলো বোয়িং, পাইলট আহত

মাঝ-আকাশে হঠাৎ ১০ হাজার ফুট নেমে এলো বোয়িং, পাইলট আহত
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের মাঝ-আকাশে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিমানের সামনের উইন্ডশিল্ড ফেটে যাওয়ায় এক পর্যায়ে বিমানটি মুহূর্তের মধ্যে প্রায় ১০ হাজার ফুট নিচে নেমে আসে। পরে জরুরি পরিস্থিতিতে সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানে থাকা ১৪০ যাত্রী ও ক্রুকে।

ঘটনাটি ঘটেছে গত ১৬ অক্টোবর ইউনাইটেডের ফ্লাইট UA1093-এ। দুর্ঘটনার সময় বিমানটি ৩৬,০০০ ফুট উচ্চতায় উড়ছিলো। হঠাৎ সামনের জানালার কাচ ফেটে যায়, এরপর সঙ্গে সঙ্গে কেবিনে চাপের ভারসাম্য নষ্ট হয়ে বিমানটি তীব্রভাবে নিচে নেমে আসে। পাইলটরা তৎক্ষণাৎ জরুরি প্রক্রিয়া অনুসরণ করে বিমানটিকে নিরাপদে নামাতে সক্ষম হন।

জানা গেছে, কাচের টুকরো ছিটকে পড়ে এক পাইলটের হাতে ঢুকে যায়, এতে তিনি আহত হন। আহত পাইলটের অবস্থা স্থিতিশীল বলে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে। যাত্রীদের মধ্যে কেউ আহত হননি।

দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর বিকল্প বিমানে করে যাত্রীদের গন্তব্য লস অ্যাঞ্জেলেসে পাঠানো হয়।

বিমান বিশেষজ্ঞদের ধারণা, কোনো ছোট উল্কাপিণ্ড বা দ্রুতগামী বস্তু বিমানের উইন্ডশিল্ডে আঘাত করেছিলো। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, জানালার কাচে গভীর ফাটল এবং পোড়া দাগের মতো চিহ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাধারণত বিমানের উইন্ডশিল্ড এমনভাবে তৈরি হয় যাতে পাখির ধাক্কা বা চাপের পরিবর্তনেও তা টিকে থাকে। কিন্তু উচ্চ গতিতে আসা ক্ষুদ্র উল্কা বা ধাতব বস্তু সে সীমা অতিক্রম করলে কাচ ভেঙে যেতে পারে।

ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি সল্ট লেক সিটি থেকে প্রায় ৩২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিলো যখন ক্রুরা বিপদের ইঙ্গিত পান। তাৎক্ষণিকভাবে বিকল্প রুটে ঘুরিয়ে বিমানটিকে অবতরণ করানো হয়।

সংস্থাটি বলেছে, যাত্রীদের নিরাপত্তা ছিলো সর্বোচ্চ অগ্রাধিকার, এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি সার্ভিসে ফিরবে না।

বিমানের এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষ (FAA) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) যৌথভাবে তদন্ত শুরু করেছে।

সূত্র :  এনডিটিভি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা