Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ৩১ জুলাই ২০২৫

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে বুধবার (৩০ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। সময়মতো ইজেক্ট করার কারণে পাইলট নিরাপদে উদ্ধার হয়েছেন। খবর সিএনএনের।

নেভাল এয়ার স্টেশন লেমুর এক বিবৃতিতে জানায়, পাইলটের শারীরিক অবস্থা ভালো এবং দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি। তবে বিমানের বিধ্বস্ত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।

মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লকহিড মার্টিন, যারা এফ-৩৫ তৈরি করে, তারা এখনও কোনো মন্তব্য করেনি। রয়টার্স জানিয়েছে, নিয়মিত অফিস সময়ের বাইরে থাকায় তাদের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, এফ-৩৫ বিশ্বের অন্যতম আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান। স্টেলথ প্রযুক্তি, উন্নত সেন্সর ও বহুমুখী যুদ্ধ সক্ষমতার জন্য এ বিমানকে মার্কিন সামরিক বাহিনীর মূল আক্রমণাত্মক শক্তি হিসেবে বিবেচনা করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা