Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ১৭ নভেম্বর ২০২৫

মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী

মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
ছবি: সংগৃহীত

সৌদি আরবে মক্কা থেকে মদিনাগামী একটি যাত্রীবাহী বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ডিজেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় ভোররাতে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার ওমরাহযাত্রীদের বহন করছিল। তারা পবিত্র নগরী মক্কা থেকে মদিনার উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন।

দুর্ঘটনার পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে নেয়ার কাজ শুরু করে। সংঘর্ষের তীব্রতায় বাসটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় এবং ট্যাংকারেও আগুন ধরে যায়।

নিহতদের পরিচয় শনাক্তকরণ ও মৃতদেহ দেশে পাঠানোর বিষয়ে ভারতীয় দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয় নিহতদের পরিবারকে সহায়তার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

মক্কা–মদিনা হাইওয়ের এ ভয়াবহ দুর্ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে ওমরাহযাত্রীদের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনার একটি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার