Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:১২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের ১৮ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডাবল ডেকারের একটি বাস রাজধানী ব্যাংককের পূর্বাঞ্চলে স্থানীয় সরকারি কর্মকর্তাদের ফিল্ড ট্রিপে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সূত্র: বার্তা সংস্থা এএফপি। 

ঞবরে বলা হয়, রাজধানী ব্যাংকক থেকে পূর্বে অবস্থিত প্রাচীন বুড়ি প্রদেশে স্থানীয় সরকারি কর্মকর্তাদের ফিল্ড ট্রিপের জন্য মোট তিনটি ডাবল ডেকার বাস রওনা হয়। যার মধ্যে একটি পাহাড়ি রাস্তা অতিক্রম করার সময় খাদে পড়ে দুর্ঘটনায় কবলিত হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সিওয়াপাস ফুরিপাচাইবুনচু এ তথ্য জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৭ জনই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। আর বাকি একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। 

এ পুলিশ কর্মকর্তা বলেন, আমরা চালককে জিজ্ঞাসাবাদ করেছি এবং তিনি বলেছেন যে, বাসটি পাহাড় থেকে নেমে যাওয়ার সময় ব্রেক ফেল করে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় যারা বেঁচে গিয়েছেন তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের সর্বোচ্চ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি থাইল্যান্ডে। দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ শুধু সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারায়। অনিরাপদ যানবাহন এবং দুর্বল ড্রাইভিং মৃত্যু এ উচ্চ মৃত্যু হারের প্রধান কারণ। 

গত বছর অক্টোবরে ব্যাংককের শহরতলীতে একটি স্কুল বাস দুর্ঘটনায় আগুন ধরে ২৩ জন নিহত হয়, যাদের বেশির ভাগই শিশু। যা এক দশকের মধ্যে রাজ্যের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!