Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:২৫, ২০ জানুয়ারি ২০২৬

প্রকাশ্য মঞ্চে উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন

প্রকাশ্য মঞ্চে উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একটি সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে উপপ্রধানমন্ত্রী ইয়াং সঙ হোকে বরখাস্ত করেছেন। রাষ্ট্রায়ত্ত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) মঙ্গলবার জানিয়েছে, ইয়াং সঙ হোকে ‘তাৎক্ষণিকভাবে’ তার পদ থেকে অপসারণ করা হয়েছে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কিম জং উন সরকারি কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, অনেক কর্মকর্তা দায়িত্বহীন, অভদ্র ও অযোগ্য হয়ে পড়েছেন এবং দীর্ঘদিন ধরে পরাজয়বাদ, নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছেন।

কিম জং উনের উদ্ধৃত বক্তব্যে বলা হয়, ইয়াং সঙ হো ভারী দায়িত্ব পালনের যোগ্য নন। তিনি বলেন, এটি মূলত কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়ার একটি গুরুতর ভুল। কিমের ভাষায়, 

এটি এমন, যেনো গাড়ি টানানোর জন্য বলদের বদলে ছাগলের পিঠে জোয়াল চাপানো হয়েছে।

ইয়াং সঙ হো আগে যন্ত্রপাতি শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওই খাতের দায়িত্বে তাকে উপপ্রধানমন্ত্রীর পদে উন্নীত করা হয়। তিনি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব পরিষদের একজন বিকল্প সদস্যও ছিলেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ।

কেসিএনএ জানায়, ইয়াং সঙ হোর অপসারণের পর তার উত্তরসূরি হিসেবে কাকে নিয়োগ দেয়া হবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা দেয়া হয়নি। বিশ্লেষকদের মতে, এ প্রকাশ্য বরখাস্ত উত্তর কোরিয়ার শাসনব্যবস্থায় শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি কিম জং উনের কঠোর অবস্থানেরই প্রতিফলন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী