Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ২০ জানুয়ারি ২০২৫

ইউক্রেনের ৩১ ড্রোন ভূপাতিত রাশিয়ার

ইউক্রেনের ৩১ ড্রোন ভূপাতিত রাশিয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে নিক্ষেপ করা ৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো।

সোমবার (২০ জানুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, গত রাতে (রোববার দিনগত) বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

আঞ্চলিক সরকার জানিয়েছে, ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে তাতারস্তানে ‘শিল্প-উদ্যোগ’ লক্ষ্য করে শত্রু ড্রোন আক্রমণের চেষ্টা করা হয়। সমস্ত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

আঞ্চলিক গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা বলেন, মস্কোর পাশের কালুগা অঞ্চলে একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে গেলে, তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।

আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ১৪টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। কিয়েভ চারটি হাই-মবিলিটি আর্টিলারি রকেটও ছুঁড়েছে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য