Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

যেসকল বিশ্বনেতারা অভিনন্দন জানালেন তারেক রহমানকে

যেসকল বিশ্বনেতারা অভিনন্দন জানালেন তারেক রহমানকে
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বড় জয় লাভ করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা অভিনন্দন জানিয়েছেন।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশে বিএনপির বিজয় এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু উষ্ণ অভিনন্দন জানিয়ে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেছেন। নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও বাংলাদেশের গণতান্ত্রিক বিজয়কে স্বাগত জানিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ও দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

ঢাকাস্থ চীনা দূতাবাস ও মার্কিন দূতাবাসও বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণ ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হওয়ায় জনগণ ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছে। তারা দুই দেশের মধ্যে সহযোগিতা এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বৈশ্বিকভাবে এই অভিনন্দন বার্তাগুলো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন হিসেবে ধরা হচ্ছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

তেল সংকটে স্বস্তি ‘তেল কই’ অ্যাপ
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ঢাকা ওয়াসার নতুন এমডি মুহা. মনিরুজ্জামান
সংসদের আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে
গাজায় অবরোধ ভাঙতে বাংলাদেশি ফ্লোটিলা, প্রধানমন্ত্রীর সংহতি
যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছেন বাসিন্দারা
বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
হাদি হত্যাকারীদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
একসঙ্গে ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
কাতার-সৌদি-দুবাই-বাহরাইনে ইরানের মুহুর্মুহু হামলা
সলিমপুর অভিযান: বোরকা পরে পালালেন শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন
রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
হাদির হত্যাকারীদের গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার
যে কারণে নতুন ফেসবুক খুললেন ডাকসু নেত্রী জুমা
চট্টগ্রামে ভোর থেকে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান
হাদির খুনিদের দেশে এনে শাস্তির দাবি সাদিক কায়েমের
মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা ইরানের বিপ্লবী গার্ডের
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি