Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৯, ১১ এপ্রিল ২০২৬

ধামইরহাট বালিকা বিদ্যালয়ে ক্ষোভ

বিদায় অনুষ্ঠানের আড়ালে ‘কুরুচিপূর্ণ’ আয়োজন

বিদায় অনুষ্ঠানের আড়ালে ‘কুরুচিপূর্ণ’ আয়োজন
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাটে একটি স্বনামধন্য বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানের আড়ালে ‘কুরুচিপূর্ণ সাংস্কৃতিক আয়োজন’-এর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ধামইরহাট উপজেলার ওই বালিকা বিদ্যালয়ের মাঠে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকতা শেষে সেখানে একটি সাংস্কৃতিক পর্ব আয়োজন করা হয়, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের মঞ্চে উচ্চস্বরে গান বাজিয়ে কিছু অংশগ্রহণকারী নৃত্য পরিবেশন করছেন। অভিযোগ উঠেছে, ওই পরিবেশনা ছিলো অশালীন ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

অভিভাবকদের একটি অংশ বলছেন, এমন আয়োজন একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড সামাজিক ও ধর্মীয় মূল্যবোধেও আঘাত হানে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার পূর্ণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তবে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত