Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৮, ১৬ এপ্রিল ২০২৬

দ্বিতীয় দফা আলোচনা হতে পারে ইসলামাবাদে

ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস

ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র বলছে, এখনও কিছুই চূড়ান্ত না হলেও দুই দেশের মধ্যে সমঝোতার পথ তৈরি হচ্ছে, আর সে লক্ষ্যেই দ্বিতীয় দফা সরাসরি আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হতে পারে।

বুধবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, 

হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেয়া পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত নয়। তবে আমরা একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী।

ইসলামাবাদে ফের বৈঠকের ইঙ্গিত

কারোলাইন লেভিট জানান, মার্কিন প্রতিনিধিদল খুব সম্ভবত আবারও ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। এর আগে গত সপ্তাহে একই শহরে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তিনি বলেন, খুব সম্ভবত তারা আগের বারের মতো একই স্থানে—পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে—আলোচনায় বসবেন।

কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এ বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘ উত্তেজনার পর ওয়াশিংটন ও তেহরান আবারও কূটনৈতিক সমঝোতার পথে এগোচ্ছে। সাম্প্রতিক যুদ্ধবিরতি, আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং ইরানের জব্দ সম্পদ মুক্তির প্রশ্ন—সব মিলিয়ে আলোচনার পরিবেশ এখন তুলনামূলকভাবে অনুকূল।

তবে এখনও পর্যন্ত আলোচনার তারিখ, প্রতিনিধিদলের পূর্ণ গঠন কিংবা আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এ দ্বিতীয় দফা বৈঠক মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে।

তথ্যসূত্র: আল-জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা