Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৫, ১১ এপ্রিল ২০২৬

শার্শার ডিহিতে ব্রিজ ধস, অল্পের জন্য রক্ষা বালিভর্তি ট্রাক

শার্শার ডিহিতে ব্রিজ ধস, অল্পের জন্য রক্ষা বালিভর্তি ট্রাক
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের পাকশিয়া বাজার থেকে রঘুনাথপুর পর্যন্ত চলমান পাঁকা সড়কের ব্রিজ ধসে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ,উদকন্ঠা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল)  বিকাল আনুমানিক ৪টার সময়ে বালিভর্তি একটি ১০ চাকার ট্রাক ব্রিজটির ওপর দিয়ে অতিক্রম করার সময় হঠাৎ করেই ব্রিজের ছাদ ধসে পড়ে। তবে সৌভাগ্যবশত ট্রাকটির সামনের অংশ ব্রিজ অতিক্রম করে সড়কের ওপর উঠে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

সরেজমিনে দেখা গেছে, রঘুনাথপুর মৌজায় অবস্থিত ব্রিজটির ছাদ ভেঙে নিচে তলানিতে পড়ে রয়েছে।

এলাকাবাসী জানান, প্রায় ৪০ বছর আগে ব্রিজটি নির্মিত হয়েছে। সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন পেশাজীবি মানুষ, চাকুরীজীবী, কৃষক-শ্রমিক, দিনমজুর, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ অসংখ্য পথচারীর চলাচলে পথটি ব্যস্ত থাকে। কিন্তু ব্রিজটি ধসে পড়ায় বর্তমানে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি পুনর্নির্মাণ করে চলাচলের উপযোগী করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে উপজেলা ইঞ্জিনিয়ার ছানা উল্লাহ এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি শুনেছি এবং দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি নির্মাণের জন্য বাজেট অনুমোদন পূর্বক কাজ করা হবে বলে জানিয়েছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা