Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ১৬ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:৪০, ১৬ এপ্রিল ২০২৬

হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান

হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন আশার বার্তা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নতুন করে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে হরমুজ প্রণালির ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দেয়া হতে পারে।

বুধবার (১৫ এপ্রিল) পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে তেহরান সফর করেন। সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। একই সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও উপস্থিত ছিলেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আলোচনায় ইরান একটি নতুন প্রস্তাব তুলে ধরেছে—চূড়ান্ত চুক্তি হলে হরমুজ প্রণালির ওমান জলসীমা অংশ দিয়ে জাহাজগুলোকে হামলার ঝুঁকি ছাড়াই চলাচল করতে দেয়া হবে। রয়টার্স জানিয়েছে, তেহরানের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ইরান ওমানের দিকের নৌপথে বাধাহীন চলাচল বিবেচনা করছে, তবে সেটি নির্ভর করছে ওয়াশিংটন ইরানের শর্ত মানতে প্রস্তুত কি না তার ওপর। 

তবে এখনও স্পষ্ট নয়, ওই এলাকায় ইরান পেতে রাখা মাইন সরাবে কি না, কিংবা ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকেও একই সুবিধা দেবে কি না। এ বিষয়ে তেহরান আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বর্তমানে প্রায় ২০০ জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছেন। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায়, পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে বড় চাপ তৈরি করেছে। 

বিশ্লেষকদের মতে, ইরানের এ প্রস্তাব কার্যকর হলে তা শুধু উপসাগরীয় অঞ্চলে নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় স্বস্তি ফিরিয়ে আনতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য