Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ১৬ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্যের রফতানি নিয়ে নতুন বিতর্ক

ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ 

ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ 
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক যন্ত্রাংশের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। বেলজিয়ামের নিষেধাজ্ঞা অমান্য করে দেশটির লিয়েজ বিমানবন্দর ব্যবহার করে এসব সরঞ্জাম পাঠানোর চেষ্টা করা হলে গত ২৪ মার্চ অভিযান চালিয়ে চালান দুটি আটক করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডিক্লাসিফাইড, বেলজিয়ান এনজিও ভ্রেইডেসাক্টি, আইরিশ সংবাদমাধ্যম দ্য ডিচ এবং প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট যৌথভাবে ব্রাসেলস কর্তৃপক্ষকে আগেই সতর্ক করেছিলো যে, লিয়েজ বিমানবন্দর হয়ে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। সে তথ্যের ভিত্তিতেই বেলজিয়াম প্রশাসন নজরদারি বাড়ায় এবং পরে চালান দুটি জব্দ করে।

জব্দ হওয়া মালামাল পরীক্ষা করে বেলজিয়ামের এক বিশেষজ্ঞ প্রকৌশলী সেখানে অগ্নিনির্বাপক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সামরিক বিমানের বিভিন্ন যন্ত্রাংশ শনাক্ত করেন। অভিযোগ রয়েছে, এগুলো যথাযথ ঘোষণা ছাড়া সাধারণ বিমানের যন্ত্রাংশ হিসেবে পাঠানো হচ্ছিলো। এ ঘটনায় বেলজিয়াম ইতোমধ্যে ফৌজদারি তদন্ত শুরু করেছে।

ওয়্যালুন আঞ্চলিক সরকার জানিয়েছে, জড়িত প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো মার্কিন অ্যারোস্পেস কোম্পানি Moog Inc.। প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন কারখানা থেকে এর আগেও গত ডিসেম্বরে একই রুটে ইসরায়েলে সরঞ্জাম পাঠানো হয়েছিলো।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব যন্ত্রাংশ যুক্তরাজ্যের ওপেন ইন্ডিভিজুয়াল এক্সপোর্ট লাইসেন্সের আওতায় পাঠানো হচ্ছিলো এবং সামরিক সরঞ্জাম হিসেবে নয়, ‘সাধারণ বিমানের যন্ত্রাংশ’ হিসেবে নথিভুক্ত করা হয়েছিলো। অনুসন্ধানে আরও জানা গেছে, একই পদ্ধতিতে অন্তত ১৭টি চালান যুক্তরাজ্য থেকে লিয়েজ হয়ে ইসরায়েলে গেছে।

Moog Inc. মূলত এম-৩৪৬ প্রশিক্ষণ বিমানের অ্যাকচুয়েটর তৈরি করে, যা ইসরায়েলি পাইলট প্রশিক্ষণে ব্যবহৃত হয়। তথ্য অধিকার আইনের আওতায় পাওয়া তথ্য অনুযায়ী, বেলজিয়াম হয়ে ইসরায়েলে এসব সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের কাছে নির্দিষ্ট কোনও নথি নেই।

২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের আশঙ্কায় ইসরায়েলে অস্ত্র রফতানির ৩৫০ লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করেছিলো। তবে এফ-৩৫ কর্মসূচির কিছু সরঞ্জাম এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়।

বেলজিয়াম সরকার জানিয়েছে, এসব মালামাল পরিবহনের জন্য বাধ্যতামূলক ট্রানজিট লাইসেন্স প্রয়োজন ছিলো, কিন্তু কোনও আবেদনই করা হয়নি। আবেদন করা হলেও বর্তমান পরিস্থিতিতে তা অনুমোদন দেয়া হতো না বলে স্পষ্ট জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: মিডল ইস্ট আই

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ