Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন বার্তা

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন বার্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে তিনি এ শুভেচ্ছা জানান।

চিঠিতে মার্কিন জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্বাচনী বিজয়ে অভিনন্দন ও সফলতা কামনা করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করা হয়।

পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য উন্নতমানের মার্কিন সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ সহায়তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

চিঠির শেষাংশে দুই দেশের সম্পর্ককে অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী করার আশাবাদ জানানো হয় এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আস্থা প্রকাশ করা হয়।

এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে জানায়, তারা নবনির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

নির্বাচনের ফল ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর প্রথম ভাষণে জাতীয় ঐক্য সুদৃঢ় করা, অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং আন্তর্জাতিক অংশীদারত্ব বিস্তারের অঙ্গীকার ব্যক্ত করেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ কূটনৈতিক উষ্ণতা ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা