Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ২৯ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে বৃহস্পতিবার গেজেট প্রকাশ

বিনা ভোটেই নির্বাচিত ৪৯ নারী এমপি

বিনা ভোটেই নির্বাচিত ৪৯ নারী এমপি
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তাদের বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ ঘোষণা দেন সংরক্ষিত নারী আসন নির্বাচনের রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।

তিনি জানান, ৪৯ জন বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এখন তাদের নাম নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে এবং আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

মঈন উদ্দীন খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেননি। শূন্য আসনের সংখ্যার সমান সংখ্যক বৈধ মনোনয়নপত্র থাকায় আইন অনুযায়ী প্রার্থীদের বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বেসরকারিভাবে নির্বাচিত এসব সংসদ সদস্যের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংবলিত গেজেট প্রকাশ করবে ইসি সচিবালয়। এরপর শপথ আয়োজনের জন্য সে গেজেট জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ করা হতে পারে। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ট্রেনের নিচে পড়ে বেঁচে যাওয়া বাবা-ছেলের পরিচয় মিলেছে
দু’শ আসন পেয়ে মসনদের পথে মমতা?
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার
জঙ্গি সন্দেহে রাজধানীতে চারজন গ্রেফতার
১৪ বোয়িং কিনছে সরকার, আজ চুক্তি
ঢাকা-১৭ এর ৫ মন্দিরে প্রধানমন্ত্রীর ৬৫ কোটি টাকার অনুদান
মমতার দুর্গে মোদির ঝড়? হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, মারা গেছে অর্ধশতাধিক গরু
জকসু ক্রীড়া সম্পাদককে প্রকাশ্যে চড় মারলেন ছাত্রদল নেত্রী
আসিফ মাহমুদের ‘বিরোধীদলের পতন!’ পোস্ট ভাইরাল
‘গুপ্ত’ বাংলাদেশ ছাড়িয়ে ইরান-যুক্তরাষ্ট্রের অর্থযুদ্ধেও!
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের
বিনা ভোটেই নির্বাচিত ৪৯ নারী এমপি
বাড়লো সয়াবিন তেলের দাম
নিজের কণ্ঠ আর অবয়বের ট্রেডমার্ক চান টেইলর সুইফট
পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু
‘দ্রুত সুস্থ হয়ে ওঠো কমরেড’—হাসপাতালে সারজিসকে নাহিদ
নবীনগরে মোমবাতি জ্বালিয়ে, কুমিল্লায় পানিতে দাঁড়িয়ে এসএসসি পরীক্ষা
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: চাচা-ভাতিজিসহ নিহত ৩