Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫২, ২৯ এপ্রিল ২০২৬

আসিফ মাহমুদের ‘বিরোধীদলের পতন!’ পোস্ট ভাইরাল

আসিফ মাহমুদের ‘বিরোধীদলের পতন!’ পোস্ট ভাইরাল
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মাত্র দুই শব্দের ওই পোস্ট মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, ‘বিরোধীদলের পতন!

মাত্র দুই শব্দের এ পোস্টটি প্রকাশের পরপরই তা নিয়ে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। এক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে প্রায় ৭০ হাজারের মতো রিঅ্যাকশন পড়ে। পাশাপাশি তিন হাজারেরও বেশি ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করে নিজেদের মতামত জানান।

অনেকে পোস্টটিকে চলমান রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে সংসদে দেয়া সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া বলেও মনে করছেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেন, এই সরকার ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমেও আসে নাই। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে এ সংসদে এসেছি।

তিনি আরও বলেন, আমাদের যদি কেউ হুমকি-ধমকি দিয়ে মনে করে সরকার পতন করবে, তবে আমি সংসদ নেতার উদ্দেশে বলতে চাই— আপনি খালি হুকুম দিবেন, বিগত দিনে আপনার নির্দেশে যেভাবে রাজপথে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও খুনি হাসিনাকে পতন করেছি, একইভাবে এবারও আমরা রাজপথে অবস্থান নেবো।

বিরোধী দলকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকেই পতন ঘটানো হবে ইনশাল্লাহ।

এর কিছু সময় পরই আসিফ মাহমুদের ‘বিরোধীদলের পতন!’ স্ট্যাটাসটি নতুন রাজনৈতিক জল্পনা তৈরি করে। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ঘিরে সমর্থক-বিরোধীদের মধ্যে চলছে তুমুল আলোচনা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ট্রেনের নিচে পড়ে বেঁচে যাওয়া বাবা-ছেলের পরিচয় মিলেছে
দু’শ আসন পেয়ে মসনদের পথে মমতা?
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার
জঙ্গি সন্দেহে রাজধানীতে চারজন গ্রেফতার
১৪ বোয়িং কিনছে সরকার, আজ চুক্তি
ঢাকা-১৭ এর ৫ মন্দিরে প্রধানমন্ত্রীর ৬৫ কোটি টাকার অনুদান
মমতার দুর্গে মোদির ঝড়? হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, মারা গেছে অর্ধশতাধিক গরু
জকসু ক্রীড়া সম্পাদককে প্রকাশ্যে চড় মারলেন ছাত্রদল নেত্রী
আসিফ মাহমুদের ‘বিরোধীদলের পতন!’ পোস্ট ভাইরাল
‘গুপ্ত’ বাংলাদেশ ছাড়িয়ে ইরান-যুক্তরাষ্ট্রের অর্থযুদ্ধেও!
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের
বিনা ভোটেই নির্বাচিত ৪৯ নারী এমপি
বাড়লো সয়াবিন তেলের দাম
নিজের কণ্ঠ আর অবয়বের ট্রেডমার্ক চান টেইলর সুইফট
পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু
‘দ্রুত সুস্থ হয়ে ওঠো কমরেড’—হাসপাতালে সারজিসকে নাহিদ
নবীনগরে মোমবাতি জ্বালিয়ে, কুমিল্লায় পানিতে দাঁড়িয়ে এসএসসি পরীক্ষা
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: চাচা-ভাতিজিসহ নিহত ৩