Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ২৩ জুলাই ২০২৬

কুড়িগ্রাম পদযাত্রায় নাসীরুদ্দিন পাটওয়ারীর ঘোষণা

‘বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’ দিবো’

‘বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’ দিবো’
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে প্রতীকীভাবে চার ধরনের ‘কার্ড’ দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’, যুবদলকে ‘দখলবাজি কার্ড’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ‘সমন্বিত লাল কার্ড’ তুলে দেয়া হবে।

বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রামে এনসিপির পদযাত্রা শেষে শাপলা চত্বরে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় কুড়িগ্রাম কলেজ মোড় (জুলাই চত্বর) থেকে পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত জনসভা সন্ধ্যা ৭টার দিকে শেষ হয়।

সমাবেশে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিলো। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। তার অভিযোগ, বিএনপি বিভিন্ন খাতে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।

বিএনপির বিরুদ্ধে প্রতীকী ‘কার্ড’ প্রদর্শনের ঘোষণা দিয়ে তিনি বলেন, 

এক নম্বরে সন্ত্রাসী কার্ড বিএনপিকে, দুই নম্বরে চাঁদাবাজি কার্ড ছাত্রদলকে, তিন নম্বরে দখলবাজি কার্ড যুবদলকে এবং চার নম্বরে সমন্বিত লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেয়া হবে।

সংস্কারের প্রশ্নে আপস না করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন ছাড়া দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে না। জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়িত না হলে প্রবাসীরা আবারও রেমিট্যান্স পাঠানো বন্ধ করতে পারেন, শ্রমিকরা কর্মবিরতিতে যেতে পারেন এবং তরুণরা রাজপথে নেমে আন্দোলন গড়ে তুলতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দলের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ।

এ সময় স্বাগত বক্তব্য দেন এনসিপির কুড়িগ্রাম জেলা সদস্যসচিব মাসুম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলপ্রধান রাশেদুজ্জামান তাওহীদ।

সমাবেশে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং রাষ্ট্রীয় সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান ও রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে বক্তব্য রাখেন। পদযাত্রা ও জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
ভারতজুড়ে বিক্ষোভের আগুন, চাপে মোদি
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’ দিবো: নাসীরুদ্দিন পাটওয়ারী
এমপি পদও কি হারাবেন গাজী নজরুল? যা বলছে সংবিধান ও ইসি
শিক্ষার্থী বিক্ষোভে গিয়ে পুলিশের হাতে আটক অভিনেত্রী আয়েশা খান
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: ইসি
গাজী নজরুলকে এমপি পদ ছাড়ার আলটিমেটাম জামায়াতের
মেঘনায় সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫ শতাংশ প্রণোদনা
জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম
তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই—নিম্নাঞ্চলে বন্যা আতঙ্ক
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকরা
এনআইডি সংশোধনে স্বস্তি, প্রবাসীদের ভোটার নিবন্ধন হবে আরও দ্রুত
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত
মেসি আমার আদর্শ, তার হার দেখতে ভালো লাগে না: কুবার্সি
সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা