Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ২০ জুন ২০২৬

আপডেট: ০০:৫৪, ২০ জুন ২০২৬

বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী

বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপির রাজনৈতিক ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না। একই সঙ্গে তিনি সংস্কার প্রশ্নে সরকারের ভূমিকারও তীব্র সমালোচনা করে বলেছেন, জনগণের বিপুল সমর্থন থাকা সত্ত্বেও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকার গড়িমসি করছে।

শুক্রবার (১৯ জুন) বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এবং হজরত খানজাহান (রহ.)-এর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, দেশের জনগণ সংস্কারের পক্ষে সুস্পষ্ট মতামত দিয়েছে। গণভোটে ৭৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দেয়ার পরও তা বাস্তবায়নে সরকারের অনীহা হতাশাজনক। তিনি দাবি করেন, সংস্কার বাস্তবায়নের দাবিতে এনসিপির আন্দোলন অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনও ধরনের আপস করা হবে না।

তিনি বলেন, সংস্কারের প্রশ্নে সরকারকে একবিন্দুও ছাড় দেয়া হবে না। বিএনপি যদি দেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রত্যাশাকে অস্বীকার করে, তাহলে রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে।

বর্তমান প্রশাসনিক কাঠামো ও নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এ নেতা। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়, প্রশাসন ও ব্যাংকিং খাতসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতার পরিবর্তে অনুগত ব্যক্তিদের নিয়োগ দেয়া হচ্ছে। এর ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বৈষম্যের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, দেশের উন্নয়নকে একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ না রেখে সমগ্র দেশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতে যে ধরনের আঞ্চলিক বৈষম্য সৃষ্টি হয়েছিলো, তার পুনরাবৃত্তির আশঙ্কা দেখা যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা আন্দোলন করেছিলো, তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

সম্প্রতি বিভিন্ন ইউনিয়নের নামকরণ নিয়ে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গেও কথা বলেন তিনি। তার দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আত্মীয়স্বজনের নামে ইউনিয়নের নামকরণ করা জনমতের প্রতি অবজ্ঞার শামিল। তিনি গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করে বলেন, নতুন ইউনিয়ন বা গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণে শহীদদের অবদানকে প্রাধান্য দেয়া উচিত।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ গণঅভ্যুত্থানের ১৪০০ শহীদের স্মৃতি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করতে হবে। তাদের নামে ইউনিয়ন, প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নামকরণ করা যেতে পারে।

বাগেরহাটের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, স্থানীয় জনগণ দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাববলয়ের অবসান ঘটিয়েছে। এজন্য তিনি বাগেরহাটবাসীকে অভিনন্দন জানান।

এনসিপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাগেরহাটের ঐতিহ্য ও ইতিহাসকে গুরুত্ব দিয়ে হজরত খানজাহান (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।

আগামী শনিবার খুলনায় অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, দেশের প্রতিটি অঞ্চলের সমান উন্নয়ন নিশ্চিত করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই এনসিপির রাজনৈতিক লক্ষ্য। এ সময় দলের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে তিন মনোনয়নপত্র জমা
রাষ্ট্রের দায়িত্বে অ্যানি; এলজিআরডিতে সালাহউদ্দিন!
মির্জা ফখরুলের বিদায়ে তিন পদে শূন্যতা, সম্ভাব্য উত্তরসূরি যারা
মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
পরিকল্পনার ব্যর্থতায় অন্ধকারে জ্বালানি খাত: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল আজ
গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি
তুরস্কে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত
লোডশেডিংয়ে জনরোষ, পুলিশের নিরাপত্তা চাইলো পল্লী বিদ্যুৎ সমিতি
বিএনপি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী