Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ২০ জুলাই ২০২৬

সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী

সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন ছাড়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর সংস্কৃতি বন্ধ করা সম্ভব নয়। একই সঙ্গে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও প্রাপ্য মজুরিও নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন। তিনি বলেন, যদি এ সরকারকে আমরা সংস্কার করতে না পারি, তাহলে পাথরশ্রমিকদের মজুরি বাড়াতে পারবো না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর সংস্কৃতিও বন্ধ করা যাবে না।

তিনি অভিযোগ করেন, গত নির্বাচনের আগে যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের অনেকেই এখন অবস্থান পরিবর্তন করেছেন। তার ভাষ্য, যারা আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে সংস্কারের কথা বলেছিলেন, তারা এখন বলছেন, সংস্কারের প্রয়োজন নেই। জনগণ এসব মনে রাখবে এবং স্থানীয় সরকার নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে।

বিএনপির সমালোচনা করে এনসিপির এ নেতা বলেন, গত দুই বছরে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আসেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে সরকারের ব্যর্থতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এখনো সময় আছে, নিজেদের সংশোধন করুন। জনগণ পরিবর্তন চেয়েছিলো, কিন্তু সে প্রত্যাশা এখনও পুরোপুরি পূরণ হয়নি।

পরিবারতন্ত্রের রাজনীতির সমালোচনা করে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, একই পরিবারের সদস্যরা ধারাবাহিকভাবে জনপ্রতিনিধি হওয়ার যে সংস্কৃতি চালু হয়েছে, তা গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়। জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন—এটাই গণতন্ত্রের মূলনীতি হওয়া উচিত।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে কোনও ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠারের দাবিতে বিভিন্ন বক্তব্য দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডেঙ্গুর থাবা আরও ভয়াবহ, একদিনে ৩ মৃত্যু
খুনি আসাদুজ্জামানকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি
পদত্যাগ করলেন কিয়ের স্টারমার, স্থলাভিষিক্ত অ্যান্ডি বার্নহ্যাম
বার্সেলোনার ছোঁয়াতেই স্পেনের দুই বিশ্বজয়
মেজর মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এআই ক্যামেরার আওতায়
দুই শিরোপাতেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড!
একতরফা খেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন
প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী
জুলাইয়ের চেতনা দিয়ে রাজনীতি করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমরা হাসিনার আসার অপেক্ষায় আছি: আইনমন্ত্রী
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে: হাসনাত
সাইফুজ্জামানের ফ্ল্যাটে ৩০০ কোট, শত কামিজসহ বিলাসপণ্যের ভাণ্ডার
পাসপোর্টে জুলাই অভ্যুত্থানের স্মৃতি; ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেফতার
বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন
ক্যানসারের কাছে হার, না ফেরার দেশে জেনিফার
নিষেধাজ্ঞা শিথিলে ৬ বিলিয়ন ডলারের তেল রফতানি করেছে ইরান