Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ০০:১৮, ১৯ জুলাই ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলনের হুঁশিয়ারি 

প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে জনগণ ‘জুলাই সনদ’র পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না। এ অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের পথে যেতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোট ও জুলাই সনদের পক্ষে প্রচার চালিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর গণভোটে ৭০ শতাংশ মানুষের দেয়া রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর কোনও উদ্যোগ নেয়া হয়নি।

তিনি বলেন, 

প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। তিনি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না।

সরকারের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এখন পর্যন্ত তারা হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেননি। কারণ, এ মুহূর্তে এমন কর্মসূচির পক্ষে তারা ছিলেন না। তবে পরিস্থিতির প্রয়োজন হলে যেকোনও সময় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

তিনি অভিযোগ করেন, সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, দেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে, তার অর্থ এ নয় যে যা খুশি তাই করবেন বা জনগণের সঙ্গে ছলনা করবেন।

বিএনপির কঠোর সমালোচনা করে তিনি বলেন, 

দলটি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য নয়, বরং ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই আন্দোলন করেছে। তার দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপি গণতন্ত্র ও সংস্কারের প্রশ্নে তাদের অবস্থান থেকে সরে এসেছে।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতা কুক্ষিগত হয়েছে। এখন তারা পরিবর্তনের কথা বলে না, সংস্কারের কথা বলে না, এমনকি নিজেদের ৩১ দফা কর্মসূচির কথাও বলে না। অথচ সে ৩১ দফার প্রথম দাবিই ছিলো সংবিধান সংস্কার কমিটি গঠন।

সংবিধান সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কারের নামে কোনো প্রহসন মেনে নেয়া হবে না। প্রয়োজন হলে নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন গণপরিষদ নির্বাচনের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাহাড় থেকে শহীদ জিয়ার লাশ ফেলার নির্দেশ
প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলো বাংলাদেশের নারী হকি দল
৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস
ইরানি হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত
বিশ্বকাপ ফাইনালের আগে বাংলাদেশজুড়ে আর্জেন্টিনা উন্মাদনা
প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম
নিকৃষ্ট মানুষই আওয়ামী লীগ করে, ভদ্রলোক নয়: জ্বালানিমন্ত্রী
গণভোট ব্যর্থ হলে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত আমির
মার্কিন হামলার জেরে ইসলামাবাদ সমঝোতার প্রতিশ্রুতি স্থগিত ইরানের
নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম