Sobar Desh | সবার দেশ ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৭, ২৩ মে ২০২৬

আপডেট: ০০:৩০, ২৩ মে ২০২৬

পরিস্থিতি উত্তপ্ত

নাসীরুদ্দিন পাটওয়ারীর মামলা নেয়ায় থানা ঘেরাও বিএনপির

নাসীরুদ্দিন পাটওয়ারীর মামলা নেয়ায় থানা ঘেরাও বিএনপির
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটওয়ারী-র ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহ সদর থানা ঘেরাও ও বিক্ষোভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি-র কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম তারেক রেজা বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রদলের কয়েকজন শীর্ষ নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর রাতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সদর থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান।

একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখন নাসীরুদ্দিন পাটওয়ারীসহ এনসিপির নেতারা থানার ভেতরে অবস্থান করছিলেন। বিক্ষোভকারীদের একাংশ থানার গেট খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করেন বলেও জানা গেছে। এ সময় বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরে জেলা বিএনপির নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে নেন। এরপর অতিরিক্ত পুলিশ পাহারায় নাসীরুদ্দিন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাদের নিরাপদে থানা থেকে বের করে দেয়া হয়।

এর আগে শুক্রবার দুপুরে পুরাতন কালেক্টরেট জামে মসজিদ-এ জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে নাসীরুদ্দিন পাটওয়ারীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী