Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৩, ১৮ নভেম্বর ২০২৬

অসুস্থতার কারণে পদ ছাড়ছেন উসমান ফারুক, বিএনপি মিডিয়া সেলের দাবি

থাইল্যান্ডে চিকিৎসাধীন বুলু, পদত্যাগের খবর গুজব

বিএনপি মিডিয়া সেলের দাবি, অসুস্থতার কারণে পদ ছাড়ছেন উসমান ফারুক।

থাইল্যান্ডে চিকিৎসাধীন বুলু, পদত্যাগের খবর গুজব
ছবি: সংগৃহীত

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি পদত্যাগ করেননি; বরং উন্নত চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তিনি এভারকেয়ার হাসপাতালেও চিকিৎসা নেন। শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় মঙ্গলবার রাতে তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

শায়রুল কবির খানের দেয়া তথ্য অনুযায়ী, চিকিৎসকদের পরামর্শে বুধবার সকালে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বরকত উল্লাহ বুলুকে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে বিএনপির পক্ষ থেকে তা নাকচ করে দেয়া হয়।

এদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. উসমান ফারুকের দলীয় পদ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শায়রুল কবির খান। তিনি জানান, ড. উসমান ফারুক ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে বিএনপি গুজব ও অপপ্রচার বলে প্রত্যাখ্যান করলেও ড. উসমান ফারুকের পদত্যাগের বিষয়টি দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস
গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম ‘কেনদ্রিক’
নির্বাচনী এলাকায় যেতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের পিলারের সুরঙ্গে নারীর লাশ