Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৪, ৩১ জুলাই ২০২৬

এখন কৃতিত্ব নেয়ার প্রতিযোগিতা চলছে

জুলাই আন্দোলনে বিএনপির নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা

জুলাই আন্দোলনে বিএনপির নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই আন্দোলনের শুরুতে বিএনপির শীর্ষ নেতারা সক্রিয় ছিলেন না। বরং তারা আন্দোলন থেকে নিজেদের দূরে রেখেছিলেন। তবে আন্দোলন সফল হওয়ার পর এখন এর কৃতিত্ব নেয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, 

জুলাই আন্দোলনের সময় বিএনপির নেতারা গর্তে ছিলেন, ডোবায় ছিলেন, খালে ছিলেন। প্রথমে তো তারা হাতই ধুয়ে ফেলেছিলেন যে, এ আন্দোলন তাদের নয়। পরে একটি পর্যায়ে এসে শুধু নৈতিক সমর্থন দিয়েছেন। এখন সে আন্দোলন নিয়েই কৃতিত্ব দাবি করার প্রতিযোগিতা চলছে।

তিনি বলেন, সংসদে এ বিষয়টি তুলতে হলেও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সংসদে তো চাইলেই কথা বলা যায় না। আগে হুইপের কাছ থেকে সময় বা অ্যালোকেশন নিতে হয়। সে প্রক্রিয়া অনুসরণ করেই আমি বিষয়টি সংসদে বলেছি।

নিজের ভূমিকার প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, এখন যারা সংসদে বসে আছেন, তাদের কতজনের মুখ জুলাই আন্দোলনের রাজপথে মানুষ দেখেছে? আমার মুখ নিশ্চয়ই মানুষের মনে আছে।

তিনি দাবি করেন, আন্দোলনের সময় তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছিলো এবং তার গাড়িও ক্ষতিগ্রস্ত করা হয়।

জুলাইয়ে আমার বাড়ি ভাঙচুর হয়েছে। আপনাদের টেলিভিশন রাত দুইটায় আমার বাড়িতে গিয়েছিলো। আমি ফেসবুক লাইভ করেছি। এসব তো মানুষের দেখার কথা, বলেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, মানুষের স্মৃতিশক্তি অনেক সময় স্বল্পস্থায়ী হওয়ায় অতীতের অনেক বাস্তবতা দ্রুত ভুলে যাওয়া হয়। তার ভাষায়, 

আমাদের অনেকের স্মৃতি জেলিফিশের মতো। তাই অনেকেই ভুলে যাওয়ার চেষ্টা করেন, কে কখন কোথায় ছিলেন।

বিএনপির ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বিএনপির ত্যাগী নেতারাই বলতে পারবেন। আমি অন্যদের বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি শুধু আমার নিজের অভিজ্ঞতার কথা বলতে পারি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!