Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ২৮ এপ্রিল ২০২৬

সংসদে সরব এনসিপি, জামায়াত কিছুটা দুর্বল: রুমিন ফারহানা

সংসদে সরব এনসিপি, জামায়াত কিছুটা দুর্বল: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বিরোধী জোটের ভেতরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তুলনামূলক বেশি সক্রিয় ও সরব ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে কিছুটা দুর্বল বলেও মনে করছেন তিনি।

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মূল্যায়ন তুলে ধরেন।

বিরোধী জোটের কার্যক্রম প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তিনি সরাসরি পারফরম্যান্স বিচার করার অবস্থানে না থাকলেও তার পর্যবেক্ষণে এনসিপির অবস্থান বেশি দৃশ্যমান। তার মতে, এনসিপির বক্তব্য ও অবস্থান থেকে বোঝা যায়, এটি আদর্শভিত্তিক জোট নয়; বরং একটি নির্বাচনি ও কৌশলগত সমন্বয়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলনামূলকভাবে দুর্বল বলে উল্লেখ করে তিনি বলেন, সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করে তার কাছে মনে হয়েছে এনসিপি অনেক বেশি সক্রিয়ভাবে শক্ত বিরোধী অবস্থান তৈরির চেষ্টা করছে। একই ধরনের প্রতিক্রিয়া তিনি অন্যদের কাছ থেকেও পেয়েছেন বলে জানান।

সংসদের বিতর্কের মান নিয়েও প্রশ্ন তোলেন এ সংসদ সদস্য। তার মতে, বিরোধী দলে প্র্যাকটিসিং আইনজীবী থাকা সত্ত্বেও প্রত্যাশিত মাত্রায় শক্ত আইনি যুক্তি উপস্থাপন করা হয়নি। আলোচনায় আবেগপ্রবণ বক্তব্যের আধিক্য থাকলেও গভীর আইনি বিশ্লেষণের ঘাটতি ছিলো বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া সংসদে কথা বলার সুযোগ না পাওয়ার অভিযোগও করেন রুমিন ফারহানা। তার ভাষায়, সরকারি দল বা বিরোধী দল—কোনও পক্ষ থেকেই তিনি বক্তব্য দেয়ার সময় পাননি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ